ময়মনসিংহ , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ শফিকুর রহমান স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মাসুদ উদ্দিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের আলোচনা কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই জানিয়েছেন তথ্যমন্ত্রী বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, অবহেলার দায় স্বীকার কুমিল্লায় জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সে বিশেষ ছাড় ঘোষণা ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৬৪ কর্মকর্তার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিদিনের মতোই সকালটা শুরু করেছিলেন ২৫ বছর বয়সী যুবক আশিক মিয়া। দিনটি নিয়ে হয়তো ছিল অনেক পরিকল্পনা, কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) সকালের একটি নির্মম মুহূর্ত কেড়ে নিল তার সব স্বপ্ন। নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ঘাতক প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর সংলগ্ন শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে আশিক। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১১:০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬