ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর : শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করায় তাপস নন্দী নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

গত হস্পতিবার (২৬মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে এ জরিমানা ও নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সূত্র জানায়, আবাসিক ওই ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল মজুদ করে ব্যবসা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল নামে দুই ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভবনে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদ করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদÐ দেয়া হয়েছে। একইসাথে শুক্রবার বিকেলের মধ্যে ডিজেল সরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

শেরপুরে ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১২:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬