ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভাঙা সংসার ছেলের জন্য জোড়া লেগেছিল, অথচ রাহুলই চলে গেলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড পাড়ায়। গত রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তার এই আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। আমরা পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা মিলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই সময়ে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’

এদিকে ময়নাতদন্তের রিপোর্টে রাহুলের ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা তার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার আগের দিনগুলোয় রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের নতুন এই অধ্যায় শুরুর বিষয়টি ভক্তদের জন্য এখন আরও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও ভক্তরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা

ভাঙা সংসার ছেলের জন্য জোড়া লেগেছিল, অথচ রাহুলই চলে গেলেন

আপডেট সময় ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬