ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কনফারেন্স রুমে গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ ইং সকালে এনডিডি শিশু ও ব্যক্তির পিতা-মাতা/অভিভাবক/কেয়ার গিভারদের Activities Of Daily Living (ADL) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালেয়র আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী প্রমূখ । আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সরকারি পরিচালক মো. সানোয়ার হোসেন ।
ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালেয়র আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায়
২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশ নেয় ।
প্রশিক্ষণের ট্রেইনারের দায়িত্বে ছিলেন ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্স লেকচারার তাসনিম জাহান দিয়া, শ্রবণ ও বাক্ বৈকল্য বিশেষজ্ঞ আহনাফ হাসান ও কনসালটেন্ট সাইকোলজিস্ট মারিয়া আফরোজ ।
ময়মনসিংহ
,
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বীনি শিক্ষার নিভৃত সাধক মাওলানা আহমদ হোসাইন আর নেই
পর্তুগালে নাগরিকত্ব এখন আরও কঠিন
দোয়া কবুলের সময় জুমার দিন
ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের:ডা. শফিকুর রহমান
পূর্বধলায় ‘নূর কস্তরী-৯৫ জর্দা’ নকলের দায়ে ২ জনের কারাদণ্ড, তবুও বন্ধ হয়নি নকল কারবার
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার
জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা
পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি
গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস
অটিজম ও এনডিডি কর্মশালা অনুষ্ঠিত কেন্দ্রের প্রশিক্ষণ ময়মনসিংহ সদর ময়মনসিংহ সদর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সেবাদান
জনপ্রিয় সংবাদ




















