ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজ গৌরীপুর আন্ত : ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডেস্ট্রয়ার্স-২০

“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল” এই সময়োপযোগী শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে ‘রাজ গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (৯ম আসর)।’

এস.এস.সি ব্যাচ ২০১০-এর আয়োজনে গৌরীপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ব্যাচ-২০০৯ (রাজ গৌরীপুর স্ট্রাইকার্স)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্যাচ-২০২০ (ডেস্ট্রয়ার্স-২০)।

গৌরীপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে ব্যাচ-২০০৯ এর দল ‘রাজ গৌরীপুর স্ট্রাইকার্স’।

নির্ধারিত ওভার শেষে তারা প্রতিপক্ষের সামনে ৭৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান (১৮ বল) করেন মুন এবং ইমন করেন ১২ রান (৮ বল)।

জবাবে ৭৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকে ব্যাচ-২০২০ এর দল ‘ডেস্ট্রয়ার্স-২০’। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার জুয়েল, যিনি ২০ বল মোকাবিলা করে ২৫ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। এছাড়া জিয়নের মাত্র ১০ বলে ১৭ রানের এক ঝড়ো ইনিংস ডেস্ট্রয়ার্স-২০ কে দ্রুত জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত অপরাজিত থেকে নিসাত (১০*) ও অর্পণ (৩*) ৭৪ রান তুলে দলের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন।

ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এবং মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুর রহমান বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন (এমপি) মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এড. নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, এড. আবু জাফর রাশেদ মিলন, জনাব শফিকুল ইসলাম তালুকদার ও কে এম আব্দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলাটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী।

এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সম্প্রীতির মেলবন্ধন এস.এস.সি ব্যাচ ২০১০-এর এই আয়োজনে গৌরীপুরের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক দারুণ মেলবন্ধন তৈরি হয়।

জয়-পরাজয় ছাপিয়ে গৌরীপুর খেলার মাঠে এদিন সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। আয়োজক কমিটি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নিরলস পরিশ্রমে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হওয়ায় সকল ব্যাচের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

রাজ গৌরীপুর আন্ত : ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এ স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডেস্ট্রয়ার্স-২০

আপডেট সময় ১০:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬