ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎ নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‎ ‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের

নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই অঙ্গীকার করেন তিনি।

নাহিদ বলেন, ‘মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।’

এগিয়ে যাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয় আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে ‘

তিনি বলেন, ‘রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই বর্তমান সরকারকে বাধ্য করবো, জুলাই সনদসহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়।’

বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আনার জন্য শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎

নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের

আপডেট সময় ০২:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬