ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে জানিয়েছেন অর্থমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ‎ ‎ত্রিশাল বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ লেনদেন ক্যাম্পেইন অনুষ্ঠিত চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)।
​প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।” দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ বা শৈথিল্যের সুযোগ নেই উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণই হবে আমাদের মূল অঙ্গীকার।” তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দায়িত্বে বিশেষ অবদান, পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের যাতায়াত সহজ করতে ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস

চট্টগ্রামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬