ময়মনসিংহ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছের ড্রামে মিলল ১ লাখ ৪০ হাজার ইয়াবা, পাচারকারীরা পলাতক শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত মমেক হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন খুলনাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চান কেসিসি প্রশাসক শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ৪ বছরের লড়াই শেষে জোড়া হোটেলে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষর ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’: চালক ও কন্ডাক্টরও
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত বাসের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কলেজে নিয়মিত যাতায়াতের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। শিক্ষার্থীরা তাদের যাতায়াতের সুবিধার জন্য একটি নিজস্ব বাস বরাদ্দের দাবি জানায়।

​শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম এমপি  বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট লিখিত আবেদন জানান।

​সংসদ সদস্যের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী

পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:৩৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬