শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগ নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নকলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোতা মিয়া নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাজারদী গ্রামের মৃত নুরু মিয়ার কনিষ্ঠ ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর প্রতিনিধি 


















