ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক দুর্ঘটনারোধে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার! ঘুমন্ত চালককে এবার জাগাবে চশমা, নয়তো ঘুরবে না গাড়ির চাকা!!

চোখের চশমা চলন্ত গাড়ির ঘুমন্ত চালককে এবার জাগিয়ে দিবে। চালকের চোখের পাতা বন্ধ হলে, বাজবে এর্লাম। তিনি জেগে না উঠলে, চলন্ত গাড়ির চাকাও ঘুরবে না। ‘চালক ঘুমে, ট্রাক উলটে নিহত-৭’ এমন মৃত্যু আর সড়ক দুর্ঘটনারোধে বিস্মৃয়কর উদ্ভাবন যন্ত্রটা হলো ‘চশমা’।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা এ চশমার এর্লাম সিস্টেম উদ্ভাবন করেন। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী লাবীব আহসান নিরব। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল/২৬) শিক্ষার্থীদের এ উদ্ভাবন দেখতে স্কুল আঙিনায় উপচেপড়া মানুষের ভিড় দেখা যায়।

৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষ্যে প্রদর্শিত প্রজেক্টের নাম ‘এন্টি স্লীপ এর্লাম সিস্টেম ফর ড্রাইভার’স। উদ্ভাবনী টিমে রয়েছেন একই বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র রেজাউল করিম শাওন, মারিয়াম লাবন্য, হালিমা আক্তার, ৯ম শ্রেণির সামিয়া আফরিন ও ৮ম শ্রেণির রোহান।

কারিগরী সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ।

এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

উদ্ভাবনী টিমের লাবীব আহসান নিরব জানায়, চমশাটিতে একটি সেন্সর লাগানো আছে। আরডিএ নেনো হলো এটা। সেখানে কালো রঙ সংযোজিত করা আছে। চালক যদি ঘুমিয়ে যান।

৩ সেকেন্ডের মধ্যে উচ্চ স্বরে সাউন্ড বাজবে। এরপরেও যদি চালক জেগে না উঠেন, তাহলে ও্ই সেন্সরের সাহায্যে ৪ সেকেন্ডের মধ্যেই গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে।

তিনি আরও জানান, আমরা দেখছি দেশে যত দুর্ঘটনা হচ্ছে তার মধ্যে দীর্ঘ সময় লং ড্রাইভের কারণে চালকের ক্লান্তি আসায় ঘুমিয়ে যান। এই চশমা ঘুমন্ত চালককে জাগিয়ে দিবে। এরমাধ্যমে বড়ধরণের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

রোহান জানায়, যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৯হাজার ১১১জন সড়ক দুর্ঘটনায় মারা যান। পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে ১০দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ ২৭৪জন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ১৭মার্চ থেকে ২৬মার্চ পর্যন্ত দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনার মধ্যে চালকের অসতর্কতা ও ঘুমিয়ে পড়ার কারণে যেসব দুর্ঘটনা হয়েছিলো, সেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন বলেন, ছোট ছোট ছেলে-মেয়ে দেশের কথা চিন্তা করছে।

তাদের উদ্ভাবিত এ পদ্ধতি সরকারের উচিত পরীক্ষামূলকভাবে দেখা, সাফল্যময় হলে বাস্তবায়ন করা। দেশে অন্যতম সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। নিরাপদ সড়কের জন্য বছরের পর বছর আন্দোলন চলছে। এ চশমাও সেই আন্দোলনের অংশ হতে পারে, বন্ধ হতে পারে অনেক সড়ক দুর্ঘটনা। তার জন্য আরও গবেষণা প্রয়োজন।
গত সোমবার (১৩ এপ্রিল/২৬) উপজেলা প্রশাসনের আয়োজিত বিজ্ঞানমেলায় এ উদ্ভাবন ও কার্যকর পদ্ধতি প্রদর্শন করা হয়।

উদ্ভাবনী টিমের আরেক সদস্য রেজাউল করিম শাওন জানান, আমরা কয়েকদিন কাজ করে এ পদ্ধতি উদ্ভাবন করেছি। সরকার এ পদ্ধতি ব্যবহার করলে দেশে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম বলেন, আমি অভিভূত। ক্ষুদে শিক্ষার্থীরা একটি চশমার মাধ্যমে পুরো দেশের দুর্ঘটনা প্রতিরোধের স্বপ্ন আমাদের জাগিয়ে দিয়েছে।

মেলা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান বুরহান জানান, এই চশমা হাজারো মানুষের চোখের জ্যোতি নয়, জীবন বাঁচবে। আমি বারবার ওদের এই পদ্ধতিটা দেখলাম, এর্লাম বাজলো, চোখ খোলে নাই, বন্ধ হয়ে গেলো গাড়ির চাকা।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা জানান, মেলায় অনেকগুলো স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত নতুন ভাবনা তুলে ধরেছে। তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনারোধে তাদের ভাবনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব জানান, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিষয় নিয়ে রাষ্ট্রীয়ভাবে গবেষণা প্রয়োজন। সব গবেষণা সফল হবে না। শত গবেষণায় একটি উদ্ভাবনশক্তি হাজারো ব্যর্থতাকে ঢেকে দেয়। আমরা সেই রকম গবেষণা চাই, উদ্ভাবিত বিষয়টি নিয়ে বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করতে হবে।

আমাদের শিশুদের উদ্ভাবিত একটি মডেল দেশে বিশ্বের অন্যান্য দেশ বাস্তবায়নের জন্য অর্থব্যয় করে। অথচ আমরা তাদের বিষয়ে সবসময় অমনযোগী। যে কারণে আমাদের গবেষণা বা উদ্ভাবন বিকশিত হচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

সড়ক দুর্ঘটনারোধে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার! ঘুমন্ত চালককে এবার জাগাবে চশমা, নয়তো ঘুরবে না গাড়ির চাকা!!

আপডেট সময় ১২:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬