ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তুলনামূলকভাবে কম শক্তিশালী দল নিউজিল্যান্ডের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে মিরাজ বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সফরকারীদের হারিয়ে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ম্যাচের আগে গতকাল অনুশীলনেও সিরিয়াস ছিলেন শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা।

ম্যাচের আগে গতকাল দলীয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন পেসার শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। সুযোগটিও ভালোভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। সিরিজ জয়ের দৌড়ে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে কামব্যাকে মরিয়া টাইগাররা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল বলেন, ‘মাত্র এক ম্যাচ গেছে, দুই ম্যাচ বাকি। আমাদের আত্মবিশ্বাস আছে, যে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। আমাদের সেরা ক্রিকেটটা কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারিনি। যদি সেরা ক্রিকেটটা দিতে পারি আমরা কামব্যাক করে সিরিজ জিতব।’

সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম

শুধু সিরিজ জেতা নয়, ২০২৭ বিশ্বকাপকে মাথায় রাখলে প্রতিটি ম্যাচ এবং প্রতিটি পয়েন্টই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি মানেন শরীফুলও। বলেন, ‘ওয়ানডে প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ, পয়েন্টের জন্য। এখানে সেরা দলটাই খেলবে। ম্যাচ ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের ব্যাপার আছে। সব চিন্তা করে রোটেশন করে খেলানো হয়। সবাই ম্যাচ খেলতে পারলে সবার জন্যই ভালো।’

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে শরীফুল আশাবাদী। বলেন, ‘একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারাও ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরীফুল। নিজেকে নিয়ে আলাদা করে তিনি বলেন, ‘সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়নস ট্রফিতেও দলের বাইরে ছিলাম। আমি সবসময় মনে করতাম, আমি আমার বেসিক কাজগুলো করে যাব। যখন সুযোগ আসবে, আলহামদুলিল্লাহ, বেসিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে ভালো পারফর্ম করতে পারব। আমি নিজের সঙ্গে লড়াই করে গেছি। যখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার।’

প্রথম ম্যাচের আগে অনুশীলনে ডান পায়ের হাঁটুতে হালকা চোট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শরীফুল জানান, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। তবে আজকের ম্যাচে ফিজকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। টিম সূত্রে জানা গেছে, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। এ কারণে আজকের ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে। অন্যদিকে আজকের ম্যাচটি বিশেষ হতে যাচ্ছে লিটন দাসের জন্য। কারণ, আজ তিনি নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

আজ বাংলাদেশের সিরিজ রক্ষার মিশন

আপডেট সময় ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬