ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ত্রয়োদশ সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি

গত  সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলার রাজপথের সাহসী নেত্রী মানসুরা আক্তার। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনীত মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। তিনি বর্তমানে পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা।দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা মানসুরা আক্তার বিগত দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবিচল আনুগত্য বিবেচনা করেই হাইকমান্ড তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করেছে।

এই তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খানের মতো প্রবীণ ও প্রভাবশালী নেত্রীরাও রয়েছেন।

একজন কেন্দ্রীয় ছাত্রনেত্রীকে জাতীয় সংসদের জন্য মনোনীত করায় পূর্বধলা ও নেত্রকোণা জেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে ধলামূলগাঁও ইউনিয়ন ও পূর্বধলা সদর এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছেন স্থানীয় সমর্থকরা। নেতাকর্মীরা মনে করছেন, মানসুরা আক্তারের মতো তরুণ ও মেধাবী নেতৃত্ব জাতীয় সংসদে এলাকার মানুষের কথা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবেন।

​মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অর্জন রাজপথের সকল লড়াকু ছাত্রকর্মীদের। আমি আজীবন দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ত্রয়োদশ সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি

আপডেট সময় ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬