ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে নিতে হয়েছিল কোমোর তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তির খবর জানিয়েছে ক্লাবটি। তথ্য গোল ডটকমের।

গত রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ২১ বছর বয়সী এই ফুটবলার। আঘাতের পর তিনি এক চোখে ঠিকভাবে দেখতে না পারার কথা জানালে দ্রুত তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন, ‘নিকো এখন ভালো আছে। হাসপাতালে তার পরীক্ষা চলছে। সে ঠিকভাবে দেখতে পারছিল না, তাই আমরা কোনো ঝুঁকি নিইনি।’  তিনি আরও বলেন,‘দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে।’

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তরুণ মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে তিনি সিরি আ’র অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তার ওপর নজর রাখছে এবং আগামী গ্রীষ্মে ৯ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন নিয়মিত কনকাশন প্রোটোকল অনুসরণ করে পুরোপুরি সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন নিকো পাজ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ

আপডেট সময় ১২:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬