ময়মনসিংহ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ​ব্যাংক খাতে রেকর্ড লোকসান: খেলাপি ঋণের চাপে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক !

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ডিজেল তেলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা।

চলমান ধান মাড়াই মৌসুমে ডিজেলচালিত যন্ত্রের ওপর নির্ভরশীল কৃষকরা সময়মতো কাজ সম্পন্ন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ডিলারের কাছে খোঁজ নিয়েও ডিজেল তেল পাওয়া যাচ্ছে না। ফলে ধান মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল সংগ্রহের চেষ্টা করছেন, তবুও চাহিদা পূরণ হচ্ছে না।

কৃষকদের অভিযোগ, হঠাৎ করে এমন সংকট তৈরি হওয়ায় তারা প্রস্তুত থাকতে পারেননি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা, যাতে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করে সংকট নিরসন করা যায়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী৷ কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানিয়েছেন দীর্ঘ দিন যাবত গৌরীপুর উপজেলায় তেল সংকট থাকায় উদ্ধর্তন কতৃর্পক্ষে চিঠি দিয়ে অবহিত করেছেন।

কৃষি অফিস সুত্রে জানা গেছে ২৭ এপ্রিল সোমবার পর্যন্ত বাপ্পি ট্রের্ডাস ২০০,চৌধুরী ট্রের্ডাসে শূন্য ,জয়নাল ট্রের্ডাস ৪০,আশরাফ ট্রের্ডাসে শূন্য,তাসনিম ফিলিং ৯ হাজার লিটার ডিজেল তেল বিক্রি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বললেন শিক্ষামন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক !

আপডেট সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬