ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিযানে ভারতীয় ২০পিচ কম্বল জব্দ-আটক ২

নেত্রকোনা জেলার পূর্বধলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ পিছ ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সোমবার দুটি পৃথক বিশেষ অভিযানে কম্বলসহ তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্বধলা চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় বাসটি থেকে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়।

আটককৃত নারী দূর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। অপরদিকে, দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালান।

এ সময় দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে আটক করে। আটককৃত নারী দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান-গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে পৃথকভাবে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস

অভিযানে ভারতীয় ২০পিচ কম্বল জব্দ-আটক ২

আপডেট সময় ০৯:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬