ময়মনসিংহ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবি করা চাঁদা না দেওয়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

এই ঘটনায় স্থানীয় এক যুবকসহ ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম বাদী হয়ে থানায় এই অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীর পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। স্বামী প্রবাসে থাকায় জাকিয়া বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতিও দেখানো হতো। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল উপজেলার চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় ওই প্রবাসীর বাড়িতে হামলা চালায়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ফেলে। এরপর কক্ষের আলমারি ভেঙে নগদ ৫ লক্ষ টাকা এবং দুই সদস্যের মোট ১৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়া ল্যাপটপ, আইপ্যাড ও চারটি স্মার্টফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় তারা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জে

আপডেট সময় ১০:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬