ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী আর নেই

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম সরওয়ার কামাল আজিজী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার ইন্তেকালে ইসলামী অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ এই আলেম ও রাজনীতিবিদের ইন্তেকালের খবরে চট্টগ্রামের আলেম-ওলামা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জুমার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ তাকে শেষবারের মতো দেখতে পদুয়ার বাড়িতে ভিড় করেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শুরার সভায় তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির নির্বাচিত হন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক ও জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা, পদুয়ার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ২টায় লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী আর নেই

আপডেট সময় ১১:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬