ময়মনসিংহ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেন্দুয়ায় নিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর জামিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ মে) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা উত্তর পাড়া (পাছ পাড়া) গ্রামের একটি নালা থেকে  মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জামিরুল ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিনের হাঁসের খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে হাঁসের খামারে খাবার দিতে গিয়ে নিখোঁজ হন জামিরুল।

এরপর থেকে পরিবার ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ রোববার সকালে বাট্টা আলহাজ্ব আতিকুর রহমান ভূঁইয়া একাডেমির পশ্চিম পাশের একটি নালায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল ১০টার দিকে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহবেকত্তির বাবা শাহজাহান মিয়া পুলিশকে জানিয়েছেন, জামিরুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, কাজ শেষে ফেরার পথে মৃগী রোগের কারণে তিনি নালায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি এবং পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির

কেন্দুয়ায় নিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬