ময়মনসিংহ , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় এই উপজেলায় ২ হাজার ৩৬ মেট্রিক টন ধান এবং ১৭ হাজার ৯৩৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা (মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা), প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আফিয়া আমিন পাপ্পা বলেন, ‘ধান-চাল সংগ্রহ অভিযান আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। লটারির মাধ্যমে নির্বাচিত ৬৮৩ জন কৃষক আগামী দেড় মাস পর্যন্ত ধান দিতে পারবেন। এরপর উন্মুক্তভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। সবার সহযোগিতায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এবং গৌরীপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান পাঠান, গৌরীপুর অটো মেজর হাসকিং রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং রাইস মিল মালিক মাহবুবুল আলম ফারুখ, আঞ্জুমান আরা, সালাহউদ্দিন আহমেদ উজ্জল প্রমুখ।

খাদ্য বিভাগ জানায়, ধান সংগ্রহ অভিযান গত ৩ মে থেকে শুরু হয়েছে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। উভয় কার্যক্রমই আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

আপডেট সময় ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬