ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁ সদর মডেল থানা পুলিশের রেপিড অভিযানে গ্রেফতার ২,

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার রেপিড অভিযানে দুর্ধর্ষ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে ধানক্ষেতের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহন হোসেন (২৬) গরু আনতে গেলে ৩ জন অজ্ঞাত দুষ্কৃতকারী চাকুর ভয় দেখিয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

মোহনের চিৎকার শুনে তার বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও গুরুতর জখম করা হয়। পরে দুষ্কৃতকারীরা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নওগাঁ শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকা থেকে চিহ্নিত দস্যু ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ রায়হান (২১) এবং মোঃ লিটন (৩৫)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ হাজার ৯০০ টাকা, একটি ধারালো অ্যান্টিকাটার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। যারা সামান্য টাকার জন্য মানুষকে নির্মমভাবে আঘাত করে, সেই ছিনতাইকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সদর মডেল থানা পুলিশের রেপিড অভিযানে গ্রেফতার ২,

আপডেট সময় ০২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬