ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বলিউডের গণ্ডি পেরিয়ে ভিনদেশি থ্রিলারে সালমান খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী খুলনায় উত্তাল পরিস্থিতি: র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনতাই ​আজ শেষ অফিস, কাল থেকে ঈদের লম্বা ছুটি সরকারি কর্মচারীদের ​ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট: শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা ​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল ময়মনসিংহের গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প? যমুনা সেতুতে আয়ের নতুন রেকর্ড, একদিনেই আদায় ৩ কোটি!
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেফতার

নেত্রকোণার পূর্বধলায় টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত শনিবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত রূপা আক্তার উপজেলার সানকি ডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী ও আব্দুল মতিনের মেয়ে। নিহতের বাবার দায়ের করা মামলায় শরিফা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১১ মাস আগে নাঈম খানের সঙ্গে রূপার বিয়ে হয়। চার থেকে পাঁচ দিন আগে শাশুড়ি শরিফা খাতুনের ড্রয়ার থেকে ১০ হাজার টাকা হারিয়ে যায়। এরপর রূপাকে চুরির সন্দেহ করা হয়। এ নিয়ে পরিবারে কথা কাটাকাটির একপর্যায়ে শুক্রবার সকালে রূপা বিষপান করেন।

পরে স্বামী ও শাশুড়ি তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি উল্লেখ করেন, লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বলিউডের গণ্ডি পেরিয়ে ভিনদেশি থ্রিলারে সালমান খান

চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬