ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শনিবার (৩০ মে, ২০২৬ ইং) সকাল ১১টায় গৌরীপুর উপজেলা পাবলিক হলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রীয় অবদান স্মরণ করার পাশাপাশি দলীয় ঐক্য ধরে রাখা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সাম্প্রতিক সময়ে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন অভিযোগ-অনুযোগের প্রসঙ্গ তুলে ধরেন।

নেতাকর্মীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কল্যাণমূলক কর্মসূচিকে ঘিরে নিজেদের মধ্যে বিরোধ ও বিভক্তি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।

কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা আলোচনা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবাই একই আদর্শের কর্মী। আমাদের মনে রাখতে হবে, সরকার গঠনের পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যদি নিজেদের ভুলের মাধ্যমে সুযোগ তৈরি করে দিই, তবে বিরোধীরা সেটিকে কাজে লাগানোর চেষ্টা করবে। তাই ব্যক্তিগত ক্ষোভ বা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

গৌরীপুরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকার থেকে নিয়মিত বরাদ্দ আনার চেষ্টা চলছে। জনগণের কল্যাণে এসব বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করা গেলে এলাকার উন্নয়ন আরও বেগবান হবে।

আগামী কয়েক দিনের মধ্যেই নতুন উন্নয়ন বরাদ্দ বিতরণ করা হবে জানিয়ে তিনি সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে, অন্যথায় বরাদ্দের অর্থ ফেরত যাওয়ার ঝুঁকি রয়েছে।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন দৃঢ়তার সাথে বলেন, জুন মাসে যে বরাদ্দগুলো আসবে, সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আনার সুযোগ তৈরি হবে। বরাদ্দ এনে দেওয়ার দায়িত্ব আমাদের, আর সততার সাথে সঠিকভাবে কাজ সম্পন্ন করার দায়িত্ব আপনাদের।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি জানান, প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই মাঠপর্যায়ে পরিদর্শন করবেন। কাজের মান ঠিক না থাকলে কোনো বিল অনুমোদন করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের সংকটকালীন সময়ে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন পথ দেখিয়েছেন।

উন্নয়ন, উৎপাদন ও জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও এ দেশের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর সেই কালজয়ী আদর্শ ধারণ করেই আমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি। তাঁর আদর্শকে বাস্তবে রূপ দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

উন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন

আপডেট সময় ১২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬