ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে মুখিয়ে আছে টাইগাররা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ সকাল ১১টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে দুই দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, নিজেদের সামর্থ্যের সেরা ক্রিকেট খেলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব বলে মনে করেছেন তিনি। তার বিশ্বাস, সাম্প্রতিক সময়ে দলের বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই যে উন্নতি দেখা গেছে, সেটি কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। মিরাজ বলেন, ‘আমরা এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত। উইকেট সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। বোলাররা গত কয়েকটি সিরিজে ভালো করছে, ব্যাটাররাও রান পাচ্ছে। দুই বিভাগের সমন্বয় ঠিক থাকলে ভালো ফল সম্ভব।’

মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রসঙ্গও উঠে আসে অধিনায়কের কথায়। তিনি মনে করেন, এখন মিরপুরকে শুধু স্পিন নির্ভর বা কঠিন ব্যাটিং উইকেট হিসেবে দেখার সুযোগ নেই। ভালো উইকেট তৈরি করা সম্ভব এবং সাম্প্রতিক সিরিজগুলোতে সেটির প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘সবার মাইন্ডসেট এমন ছিল-মিরপুর মানেই ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই বাজে উইকেট। এরকম না। মিরপুরেও ভালো উইকেট করতে পারি, গত ২-২ সিরিজেও দেখেছি। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলতে। ভালো উইকেটে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

তরুণ পেসার নাহিদ রানাকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে গতিময় বোলারদের প্রস্তুত করার পরিকল্পনার কথাও জানান অধিনায়ক। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপরও আস্থা রাখছেন তিনি। নাহিদ রানাকে নিয়ে আলাদা মিরাজ বলেন, ‘নাহিদ রানার যে পটেনশিয়াল, জোরে বল করতে পারে। ভালো জায়গায় বল করতে পারে। সামনে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। তাই জোরে বল করতে পারা বোলারদের দলে থাকা ইম্পরট্যান্ট। আমরা সেভাবেই ওকে নিয়ে চিন্তা করছি, সাহস দিয়ে ব্যাক করছি।’

অন্যদিকে ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগার অধিনায়কের। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের কথা বিবেচনায় না রাখলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মিরাজ। সিরিজটিতে তিন ম্যাচে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে মাত্র ৩৬ রান। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে সবশেষ নয় ম্যাচের টাইগার অধিনায়কের ব্যাটে দেখা মেলেনি হাফ সেঞ্চুরি, যা নিয়ে হচ্ছে নানান আলোচনা-সমালোচনা। যদিও এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন মিরাজ। উলটো যুক্তি টেনে বলেন, ‘প্রথম দিকে তো অনেক সমালোচনা হয়েছে আমার অধিনায়কত্ব নিয়ে। আর ভালো করতে না পারলে সমালোচনা অবশ্যই হবে। এটা আমরা মেনে নিই।’

এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজের আগে শেষ মুহূর্তে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়া সিরিজের আজে অজি কোচের দায়িত্ব ছাড়া কতটা প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘তিনি শেষ মুহূর্তে বলেছেন। ক্রিকেট বোর্ড তার সঙ্গে আলোচনা করেছে। আমার কাছে মনে হয়, লোকাল যে কোচগুলো আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ। আমার কাছে মনে হয় লোকাল যারাই আছেন, তারাও অনেক যোগ্যতাসম্পন্ন এবং তারা যদি সুযোগটা নিতে পারেন, তাদের জন্য অনেক ভালো হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬