ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে অত্যাধুনিক এআই ক্যামেরা একযোগে বদলি পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির পরেই নিম্নমুখী তেলের বাজার: জ্বালানি সংকটের আশঙ্কায় কিছুটা স্বস্তি শান্তি ও মানবিক কার্যক্রমে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ নারায়ণগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ ২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু জানিয়েছেন ট্রাম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন রাঙালো ঘানা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল পানামা। ঘানার আক্রমণ ঠেকিয়ে ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কালেব ইয়েরেঙ্কির করা একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঘানা। ‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিল ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা।

তবে ম্যাচের অধিকাংশ সময়ই আধিপত্য ছিল পানামার। বলের দখলে তারা এগিয়ে ছিল ৬২ শতাংশ সময়। এছাড়া ১১টি শট নেয় পানামা, যেখানে ঘানার শট ছিল আটটি।

প্রথমার্ধে পানামার সবচেয়ে ভালো সুযোগটি আসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। আমির মুরিলোর নিচু ক্রস থেকে বক্সের মাঝখান থেকে শট নিয়েছিলেন সিসিলিও ওয়াটারম্যান। তবে ঘানার গোলরক্ষক আতি জিগি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে চোট পাওয়ার পর বিরতির সময় মাঠ ছাড়েন জিগি। তার বদলি হিসেবে নামা আসারে পরে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের শেষ দিকে আলগা বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ব্রান্ডন থমাস আসান্তে। এরপর গোলমুখে বাড়ানো বলে পা ছুঁইয়ে জাল কাঁপান কালেব ইয়েরেঙ্কি। তাতেই ভেঙে যায় পানামার স্বপ্ন।

এদিকে মিডফিল্ডার থমাস পার্টিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে ঘানা। ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই ফুটবলারকে কানাডা ভিসা না দেওয়ায় তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন রাঙালো ঘানা

আপডেট সময় ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬