ময়মনসিংহ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি জাতিসংঘ সাধারণ পরিষদ ও দ্বিপক্ষীয় বৈঠক: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে আগামী ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই মাংসপেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে আগামী সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচটিতে তার খেলার কোনো সম্ভাবনা নেই।আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নাহুয়েল মলিনা।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভ সূচনা করলেও জয়ী একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির

আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি!

আপডেট সময় ০৩:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬