ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পিছিয়ে পড়েও দারুণ জয়: উনদাভের জোড়া গোলে হাসল জার্মানি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল জার্মানি। তবে ডেনিজ উনদাভের জোড়া গোলে জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানরা।

ম্যাচের শুরু থেকে আইভরিকোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। বেশ কিছু আক্রমণ করে তারা। একবার বল জালেও জড়ায়। তবে ফাউলের কারণে তা বাতিল হয়ে যায়।

এরপর ম্যাচের ৩০ মিনিটে শ্রোতের বিপরীতি গোলের দেখা পায় আইভরিকোস্ট। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে বল জালে জড়ান কেসি।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। একের পর আক্রমণ চালায় তারা। তবে আইভরিকোস্টের ডিফেন্সে এসে খেই হারায়। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জার্মানদের সমতায় ফেরান ডেনিজ উনদাভ।

জয়ের আশায় আক্রমণের ধার বাড়াতে থাকে জার্মানি। ম্যাচের যোগ সময়ের ৪ মিনিটে আবারও জার্মানির হয়ে গোল করলেন সেই উনদাভ। শেষ পর্যন্ত তার করা জোড়া গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এই জয়ে নকআউট নিশ্চিত করলো জার্মানি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল ন্যাগলসম্যানের শিষ্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

পিছিয়ে পড়েও দারুণ জয়: উনদাভের জোড়া গোলে হাসল জার্মানি

আপডেট সময় ১০:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬