ময়মনসিংহ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরকীয়ার বীভৎস বলি ব্যবসায়ী বিল্লাল, গ্রেফতার ৫ শেরপুরে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মূলহোতা ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, ভ্যাকসিন সায়েন্টিস্ট বদরুজ্জামানকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ চরখরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে বললেন সভাপতি সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, বর্তমানে সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

গত সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে সরকার ও প্রশাসনের সমালোচনা করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারের একটি বিশেষ সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তার দাবি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার বীভৎস বলি ব্যবসায়ী বিল্লাল, গ্রেফতার ৫

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে বললেন সভাপতি সাদ্দাম

আপডেট সময় ১০:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬