ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য, ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ পোড়াগাঁও সীমান্তে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। গত ১৪ আগস্ট (শুক্রবার) রাতে কাটাখালী থানার খিদিরপুর পূর্ব বাতান এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

​বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ১ বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে খিদিরপুর বিওপির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, খিদিরপুর পূর্ব বাতান সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
​

সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা কৌশলগত স্থানে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকেন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিয়ে ধাওয়া করলে উক্ত ব্যক্তি মাথার বস্তা ফেলে অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যান।
​

পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবির দলটি পরিত্যক্ত বস্তার ভেতর থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।​রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর কর্মকর্তা জানান, জব্দকৃত মালিকবিহীন এই মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬