ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন করেন আমিনুল ইসলাম জেলা প্রশাসক পাবনা শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে, ভ্যাকসিন সায়েন্টিস্ট বদরুজ্জামানকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব

তাইওয়ানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশিয়াস ডিজিসেস এন্ড ভ্যাকসিনোলজি এর বাংলাদেশী ভ্যাকসিন সায়েন্টিস্ট ড. এ টি এম বদরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে গৌরীপুর প্রেসক্লাব।

গত ১৪/৮/২০২৬ ইং, শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে ড. এ টি এম বদরুজ্জামানকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ টি এম বদরুজ্জামান বলেন, ভ্যাকসিন বা টিকা হলো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যম। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের ভ্যাকসিন বাইরে থেকে আমদানি করতে হয়।

যদি আমরা বাংলাদেশে আধুনিক ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে পারি তাহলে একদিন বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ^ বাজারে জায়গা করে নেবে। তখন ভ্যাকসিনের জন্য আমাদের আরা বিদেশ নির্ভর হতে হবে না।

ড. এ টি এম বদরুজ্জামান বলেন, আমি গৌরীপুরের মাটিতে বেড়ে উঠা মানুষ।

ভ্যাকসিন গবেষণার কাজে বিদেশে থাকলেও নিজের শেকড় গৌরীপুর মানুষ ও বিশেষ করে তরুণ সমাজের জন্য কিছু করতে চাই। আমরা যদি তরুণদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সহসভাপতি আবিদ হাসান রাহাত, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার।

সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, ভাস্কর এম এ মাসুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, বিশিষ্ট ব্যবসায়ীয় মোজাম্মেল হক রুবেল, যুবদল নেতা মো. আব্দুল্লাহ, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে, ভ্যাকসিন সায়েন্টিস্ট বদরুজ্জামানকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব

আপডেট সময় ১১:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬