ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে ৬০ দিনের জন্য প্রত্যাহার এবং ওয়াশিংটন-তেহরানের চলমান শান্তি আলোচনা অগ্রসর হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে এলএনজি রফতানি কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ায় প্রাকৃতিক গ্যাসের দামও নিম্নমুখী রয়েছে ।

আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি বিনিয়োগকারীদের মধ্যে তেল সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি করেছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭৮ শতাংশ কমে মঙ্গলবার (২৩ জুন) ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৬৩ সেন্টে নেমে এসেছে। মাসের ব্যবধানে এই তেলের দাম কমেছে ১৯ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে। মাসের ব্যবধানে এ তেলের দাম কমেছে ২১ দশমিক ৫৩ শতাংশ।
 
মার্কিন-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৩ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ২ ডলার ৯৭ সেন্টে পৌঁছেছে। তবে মাসের ব্যবধানে গ্যাসোলিনের দাম ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে।
 
এদিকে, এলএনজি রফতানি কেন্দ্রগুলোতে গ্যাসের প্রবাহ বাড়ায় প্রাকৃতিক গ্যাসের দামও কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম দশমিক ১৯ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ ৩ ডলার ২৩ সেন্টে নেমে এসেছে। তবে মাসের ব্যবধানে এর দাম ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেট সময় ১২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬