ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিডনির হান্ড্রেড লিগের ট্রফি জিতলো কুমিল্লা স্টার ​বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে ২ নম্বর সংকেত জারি যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-র তাণ্ডব: বাতাসের গতিবেগ ২৯০ কিমি ​গেজেট প্রকাশে দেরি হলেও জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন পে-স্কেল পাবনায় সাংবাদিকদের জন্য দু’দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে আন্তর্জাতিক ফুটবলে নেইমার অধ্যায়ের সমাপ্তি: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটন: দেহাবশেষ উত্তোলনে নিয়োগ পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আন্তর্জাতিক ফুটবলে নেইমার অধ্যায়ের সমাপ্তি: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিষয়টি অনেকটা অনুমিতই ছিল। অবশেষে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে বিদায়ের ঘোষণা দিলেন নেইমার। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান এই তারকা।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে ব্রাজিলের হয়ে নেইমারের দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটল। জাতীয় দলের হয়ে ৮০ গোল করে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। ২০২২ বিশ্বকাপে পেলের গোলসংখ্যা স্পর্শ করার পর ২০২৬ বিশ্বকাপে নিজের ৮০তম গোলটি করেন তিনি। সেই ম্যাচের পরই ব্রাজিল অধ্যায়ের সমাপ্তি টানলেন এই ফরোয়ার্ড।

সেলেসাও জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও একেবারে শূন্য হাতে বিদায় নিচ্ছেন না নেইমার। ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতেই।

বিশ্বকাপে তার সেরা অর্জন ২০১৪ আসরের সেমিফাইনালে ওঠা। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পরবর্তী দুই বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান। আর এবারের আসরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সঙ্গে শেষ হয় ব্রাজিলের জার্সিতে নেইমারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারও।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিডনির হান্ড্রেড লিগের ট্রফি জিতলো কুমিল্লা স্টার

আন্তর্জাতিক ফুটবলে নেইমার অধ্যায়ের সমাপ্তি: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি

আপডেট সময় ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬