ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২ কক্সবাজারে পাহাড় ধসে একরাতেই ৯ জনের মৃত্যু শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বললেন অর্থমন্ত্রী আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিলো ব্রাজিল- ম্যাচ শেষে আনচেলত্তি সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক”
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক”

নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেছেন, সবাই সম্প্রীতি ও সহাবস্থানের মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করলে পূর্বধলাকে মানুষের স্বপ্নের উপজেলায় পরিণত করা সম্ভব। প্রথমবারের মতো পূর্বধলা সফরে এসে উপজেলাটিকে আমার ততটা অবহেলিত মনে হয়নি। সামান্য কিছু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলেই পূর্বধলা খুব দ্রুত এগিয়ে যাবে।”

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা তাঁদের মতামত তুলে ধরেন।

উত্থাপিত প্রধান দাবিসমূহ:
পৌরসভা পুনঃস্থাপন: পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব দ্রুত বাস্তবায়ন।অবকাঠামো ও ড্রেনেজ উপজেলা সদরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন।
যোগাযোগ ও পার্ক উন্নয়ন গ্রামীণ সড়ক পাকাকরণ, উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন এবং রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ।

সেবা ও শৃঙ্খলা: সাম্প্রতিক বিদ্যুৎ সমস্যার সমাধান, সরকারি দপ্তরে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি।আইনশৃঙ্খলা: চুরি, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো বাস্তবায়নে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে সরকারি সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সহায়তা সামগ্রী বিতরণ:
উপজেলা পরিষদ চত্বরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া এডিপির অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কয়েকজন ভিক্ষুকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলামঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ মার্চ নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খন্দকার মুশফিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর পূর্বধলা উপজেলায় এটিই ছিল তাঁর প্রথম সরকারি সফর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬

সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক”

আপডেট সময় ০১:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬