ময়মনসিংহ , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​‘জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’তীব্র ক্ষোভ প্রকাশ ​শিক্ষার্থীদের জন্য সুখবর: চিকিৎসা অনুদান হিসেবে ৫০ হাজার টাকা পাবেন ষষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীরা! বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে জানিয়েছেন রাষ্ট্রদূত পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ​কৃষক কার্ডের তথ্য সংগ্রহে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা আধিপত্যের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল: সম্ভাব্য সময়ের আভাস দিলেন বোর্ড চেয়ারম্যান নারায়ণগঞ্জে নয়ামাটি নতুন সার্বজনীন পূজা কমিটির কাঠামো পূজায় হামলা, আইনানুগ ব্যবস্থার দাবি ​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল পূর্বধলায় বিএনপি নেতা ফকির হারুন আল হেলালের মৃত্যুবার্ষিকী পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​কৃষক কার্ডের তথ্য সংগ্রহে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ট্রাকের চাপায় আব্দুর রহমান সুমন নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের পুত্র। তিনি বেগমগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। যাত্রাপথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমির মুন্সির হাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ বেগমগঞ্জ থানায় রাখা হয়েছে।  পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​‘জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’তীব্র ক্ষোভ প্রকাশ

​কৃষক কার্ডের তথ্য সংগ্রহে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

আপডেট সময় ০৩:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬