ময়মনসিংহ , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল পূর্বধলায় বিএনপি নেতা ফকির হারুন আল হেলালের মৃত্যুবার্ষিকী পালিত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার ও কারাদণ্ড ​মোবাইলে খেলা দেখার সময় খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরে সংরক্ষিত নারী আসনের এমপি মানসুরা আলমের সৌর বিদ্যুৎ প্যানেল প্রদান দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা দেবে সরকার জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি! নৌবাহিনী প্রধান হলেন পাবনার কৃতি সন্তান রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ভেদ করে কয়েদির পলায়ন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার ও কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোট ৬ টি মামলা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বালীগাঁও গ্রামের তাছলিমা বেগম, ইব্রাহিম ও রবিউলকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দিঘুয়া গ্রামের মিঠুন, মানিক মিয়া ও আরিফুল ইসলামকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানে কাউকে কোনো অর্থদণ্ড করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। মাদকসংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম শেখ। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন সামসুন নাহার সিমু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার ও কারাদণ্ড

আপডেট সময় ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬