আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ৭নং আগিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন দীর্ঘ ১৬ বছর ধরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সফল উদ্যোক্তা সমর চন্দ্র সরকার। “স্মার্ট ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য”— স্লোগানকে সামনে রেখে তিনি ১০ দফার আধুনিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
এরই ধারাবাহিকতায় গত (১৬জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব সাংবাদিের সাথে নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি তুলে ধরেন ও স্থানীয় সাধারণ ভোটারদের সাথে তার তাহাদের মতামত তুলে ধরেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় তিনি তাঁর জনকল্যাণমুখী নির্বাচনী অঙ্গীকারসমূহ সরাসরি ইউনিয়নবাসীর সামনে তুলে ধরেন।
২০১০ সাল থেকে সততার সাথে আগিয়া ইউনিয়নের ‘উদ্যোক্তা’ হিসেবে সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তি ও নাগরিক সেবা দিয়ে আসা সমর চন্দ্র সরকার তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নিরাপদ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর ঘোষিত ১০ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো— প্রতিটি ওয়ার্ডে সরকারি বয়স্ক-বিধবা ভাতা ও ত্রাণ শতভাগ স্বচ্ছতার সাথে বণ্টন; প্রতিটি গ্রামকে অনলাইন ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনা; গ্রাম আদালত সচল করা; নবজাতকদের অভিনন্দন বার্তা ও উপহার এবং মৃত্যুর পর সমবেদনা জানানোর মানবিক সংস্কৃতি চালু করা; সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করা; ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং ডিজিটাল সেন্টারকে সর্বাধুনিক প্রযুক্তিতে সাজানো।
গণসংযোগকালে সমর চন্দ্র সরকার বলেন, “আমি দীর্ঘ ১৬ বছর আপনাদের ঘরের সন্তান হিসেবে সেবা করেছি। নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলব। আমি ৭নং আগিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া ও ভোট প্রত্যাশা করছি।”
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন সেবা দিতে গিয়ে সমর চন্দ্র সরকার ইউনিয়নের প্রতিটি পরিবারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। একজন সৎ, যোগ্য ও প্রযুক্তিমনস্ক প্রার্থী হিসেবে তাঁর এই আধুনিক ইশতেহার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 


















