ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পঞ্চগড় আদালতের নিয়োগ পরীক্ষায় অনিয়ম,স্থগিত পরীক্ষা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এ ঘটনায় পরীক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান।

জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জনবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। একপর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ শুরু করে পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা অবরোধসহ বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। দুপুরের পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠনসহ স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

পরীক্ষার্থী  বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে ঢুকে দেখি কোনো আসন বিন্যাস নাই। যে যার মত বসছে। পরীক্ষা দেয়ার আগেই অনেকের হাতে প্রশ্নপত্র দেখতে পাই। আমরা এই পরীক্ষায় অনেক অনিয়ম-দুর্নীতি দেখতে পেয়েছি। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

পরীক্ষাকেন্দ্র মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘এই পরীক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আগে তেমন কিছু জানানো হয়নি। কলেজের কোনো শিক্ষককে পরীক্ষায় দায়িত্বও দেয়া হয়নি। আমাদের কলেজের কিছু সরঞ্জাম ভাঙচুর হয়েছে। এর ক্ষতিপূরণ দিতে হবে। পরীক্ষার কমিটির অসহযোগিতার জন্যই আজকে কলেজের বদনাম হলো।’

পঞ্চগড় সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন রায় বলেন, পরীক্ষার শুরুতে কিছুটা এলোমেলো হয়। পরে আমরা ঠিক করি। কিন্তু অকারণে কিছু পরীক্ষার্থী বিশৃঙ্খলা করায় সমস্যার সৃষ্টি হয়। আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

পঞ্চগড় আদালতের নিয়োগ পরীক্ষায় অনিয়ম,স্থগিত পরীক্ষা

আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪