ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা: কিশোর গ্যাংয়ের বলি নিরীহ অটোরিকশা চালক তাজউদ্দীন আহমেদের প্রথম বাজেট থেকে আমির খসরুর রেকর্ড: ৫৫ বছরের বাজেট চিত্র সংসদে আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী বেতন-ভাতায় ৮৯,৩৮০ কোটি টাকা বরাদ্দ: নতুন কাঠামো বাস্তবায়নে অনিশ্চয়তা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের স্বর্ণ ও রুপার দাম আবারও কমল: জেনে নিন আজকের সর্বশেষ দর নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল, গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদাবাজদের কারণেই বাড়ছে দাম, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০২:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের কারণেই বাড়ছে দাম, দুদিনের মধ্যে অভিযান

চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকা শহরে এই চাঁদাবাজি দমনে দ্রুতই চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, যোগ করেন তিনি।

ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। তবে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।

ডিএমপি কমিশনার আরও বলেন, মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই-তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন। ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

ঢাকার পুলিশ প্রধান বলেন, যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু যানজটের মধ্যে হর্ন বাজালে সমাধান কি? যারা বারংবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী

চাঁদাবাজদের কারণেই বাড়ছে দাম, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০২:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪