ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব? নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা ভিডিও ফাঁসেই পদ হারালেন ভূমি কর্মকর্তা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন ও র‍্যালি পূর্বধলায় বিষপানে কিশোরের মৃত্যু, কারণ জানতে পুলিশের তদন্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৭ নং আগিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় অধিবাসীদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ সমাজসেবক মোঃ আলম শেখকে ঘিরে গ্রামবাসীর মাঝে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা ও জোরালো জনসমর্থন।

গত (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় সাধারণ ভোটারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলম শেখ আসন্ন  ইউনিয়ন পরিষদ  নির্বাচনে তাঁর প্রার্থিতা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরলে উপস্থিতি সবাই তাঁহাকে উষ্ণ সাড়া দেন। ভোটাররা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার এবং তাঁদের সেবা করার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি, তবে ৭ নং ওয়ার্ডের গরিব-দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।” তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তিনি বিভিন্ন খেলাধুলা সামগ্রী বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতির কথা জানান।

​স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আলোকপাত করে তিনি আরও বলেন, “সরকার থেকে ওয়ার্ডের জন্য যে সরকারি বরাদ্দ বা উন্নয়ন বাজেট আসবে, তা কোনো গোপনীয় বিষয় থাকবে না। প্রয়োজনে আমি ওয়ার্ডের সবাইকে ডেকে উন্মুক্তভাবে উপস্থাপন করব যে পরিমাণ বরাদ্দ এসেছে এবং কীভাবে তা বণ্টন করা হবে। পুরো ওয়ার্ডবাসীর ওপরই আমি এই বরাদ্দের সুষ্ঠু ব্যবহারের দায়িত্ব ছেড়ে দেব।”

​এলাকায় টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডের কাঁচা রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ থাকা স্ট্রিট লাইট সচল করা এবং সুবিধাবঞ্চিতদের মাঝে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্ড (যেমন: বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা) কোনো রকম মধ্যস্বত্বভোগী বা অনিয়ম ছাড়াই প্রকৃত হিতাধিকারীদের মাঝে বণ্টন করবেন। একই সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আবেগপ্লুত কণ্ঠে আলম শেখ বলেন, “আমি আপনাদেরই সন্তান। তরুণ মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের পাশে থেকে অন্তত একটিবার সেবা করার সুযোগ চাই। এই যাত্রায় আমি ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা, দোয়া ও মূল্যবান রায় প্রত্যাশা করছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল

জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ

আপডেট সময় ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬