ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​

গত শুক্রবার (৭ আগস্ট) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ‘ডিপিআই ৬০ বছর উদযাপন কমিটি’র উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ নিবন্ধনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে‌র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল হুদা।

​’ডিপিআই ৬০ বছর উদযাপন কমিটি’র আহ্বায়ক এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মোঃ মুসলেম উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান সোহেল এবং সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন।

​বক্তারা বলেন, প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬