ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত: সমাজসেবা পুরস্কার পেলেন স্কাউট সদস্যরা

বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলার নির্বাহী কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।​সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস নেত্রকোণা জেলার সভাপতি খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে নেত্রকোণা জেলায় স্কাউটসের সাংগঠনিক কার্যক্রম, স্কাউটিংয়ের প্রসার, বিভিন্ন গৃহীত কর্মসূচি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জেলার শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​সভায় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও কার্যকর, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নিজ নিজ মতামত ও গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন।

​সভা শেষে সমাজসেবা, মানবিক কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত স্কাউট সদস্যদের মাঝে “ডিপুটি কমিশনারস সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড” (Deputy Commissioner’s Social Service Award) প্রদান করা হয়।

​সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত স্কাউট সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় তিনি স্কাউটদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নেত্রকোণায় স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত: সমাজসেবা পুরস্কার পেলেন স্কাউট সদস্যরা

আপডেট সময় ১১:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬