ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস ও কারাদণ্ড

নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংসসহ মাদক সেবনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​গত ১৬ আগস্ট (রবিবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিন ও রাতে পৃথক পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরানের নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৩৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
​

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা বাজারে গতরাত সাড় এগারোটায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

​এছাড়া আজ বিকেল ৫টায় দুর্গাপুর পৌরসভা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অপর এক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।

​জেলা প্রশাসন, নেত্রকোণার পক্ষ থেকে জানানো হয়—মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস ও কারাদণ্ড

আপডেট সময় ১০:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬