ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে বললেন নুর চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় কারাবন্দি দীপু মনির প্যারোল মুক্তির আবেদনের অপেক্ষায় পরিবারের সদস্যরা, জানাজা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং পৌরসেবার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ​সোমবার (১৭ আগস্ট ২০২৬) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

​পৌর প্রশাসক মুন মুন জাহান লিজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কুতুব উদ্দিন শাহ্, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় নেত্রকোণা পৌরসভার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে নানা প্রস্তাব ও করণীয় বিষয়ে মতামত গ্রহণপূর্বক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভাপতি ও অতিথিবৃন্দ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী তিন মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং উন্নয়ন কার্যক্রম কতটুকু অগ্রগতি লাভ করেছে, তা মূল্যায়নের জন্য আগামী তিন মাস পর পুনরায় পর্যালোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
​পরিশেষে, নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নাগরিকবান্ধব ও জনসেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা

নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬