স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রচেষ্টায় ময়মনসিংহের ত্রিশাল বাজারে চালু হলো পূবালী ব্যাংক পিএলসি-এর ‘ক্যাশলেস’ লেনদেন সেবা। এ উপলক্ষে ত্রিশাল শাখার আয়োজনে মঙ্গলবার বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যানার হাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বাজার প্রদক্ষিণ করেন এবং ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’ (Bangla QR) এর মাধ্যমে নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেন সম্পর্কে অবগত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ হুমায়ুন মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মো: আবুল বাশার এবং পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক জনাব প্রতিমা রানী বণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, ত্রিশাল শাখার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক জনাব মো: ইউসুফ আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি জনাব মো: খুরশিদুল আলম মুজিব এবং সিনিয়র সাংবাদিক জনাব মোঃ মোখলেছুর রহমান সবুজ, এটিএম মনিরুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার রোজিনা আক্তার প্রিন্সিপাল অফিসার আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহ ।
স্থানীয় সম্মানিত গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, “ক্যাশলেস সোসাইটি গঠনে পূবালী ব্যাংক বদ্ধপরিকর। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ এখন পকেটে নগদ টাকা না রেখেই নিরাপদভাবে কেনাকাটা করতে পারবেন। এটি ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত সুবিধাজনক ও নিরাপদ। ত্রিশাল বাজারকে সম্পূর্ণ ক্যাশলেস করতে আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি।”

রিফাত উজ জামান স্টাফ রিপোর্টার 



















