ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান

যশোরের শার্শায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ‘ইসলামী ছাত্রশিবির একটি কল্যাণকর সংগঠন। উপজেলার সেরা ও মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্রশিবির এমন একটি সংগঠন, যেখানে মেধার বিকাশের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের সুযোগ তৈরি হয়।’

​তিনি আরও বলেন, ‘আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সমাজে ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিতি লাভ করে। তারা মেধাবী, সমাজের ভালো ও উত্তম চরিত্রের অধিকারী হয়।’ দেশকে এগিয়ে নিতে মেধা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​শার্শা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ আলী।

​প্রধান বক্তার বক্তব্যে আবু ইউসুফ আলী বলেন, ‘শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, এর সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। দক্ষতা ও নৈতিকতার সমন্বয় না হলে সমাজে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। দেশপ্রেমিক, দক্ষ ও নীতিবান নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসাইন ও শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান

আপডেট সময় ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬