ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার

​গোপালগঞ্জে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক চোরাচালান ও অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসটির গোপালগঞ্জ শাখার ম্যানেজার নূর মোহাম্মদ মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

গত রবিবার (২৩ আগস্ট) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ লেনদেন হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানকালে কার্যালয়টি থেকে অবৈধ আর্থিক লেনদেনের বহু চাঞ্চল্যকর তথ্য ও নথিপত্র উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক তদন্তে বিপুল অঙ্কের অবৈধ অর্থ লেনদেনের সত্যতা পাওয়ায় শাখার ম্যানেজার নূর মোহাম্মদ মঞ্জুকে আটক করা হয়।

​সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান জানান, একটি নির্দিষ্ট মাদক চক্রের সুবিধার জন্য গোপালগঞ্জ শাখায় গোপনে একটি বিশেষ অর্ডার বই ব্যবহার করা হতো। জব্দ করা সেই বইয়ের বিভিন্ন মেমো ভাউচারে ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। সব মিলিয়ে এভাবে প্রায় কয়েক কোটি টাকার অবৈধ লেনদেন সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ম্যানেজার মাদক ব্যবসার এসব অর্থ গোপালগঞ্জ কার্যালয়ে না রেখে গোপনে নিজের বাসায় নিয়ে লেনদেন করতেন। এছাড়া লেনদেনের তথ্য ও প্রমাণ ঢাকতে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হতো।

আটক হওয়ার পর ম্যানেজার নূর মোহাম্মদ মঞ্জু পুলিশের কাছে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তবে তার দাবি, অফিসে বিপুল পরিমাণ টাকা রাখা অনিরাপদ মনে করেই তিনি নিরাপত্তার স্বার্থে তা বাসায় নিয়ে লেনদেন করতেন। এই বিশাল অর্থ মাদক চক্রেরই কিনা এবং এর নেপথ্যে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে জব্দকৃত নথিপত্র বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার

আপডেট সময় ০৯:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬