ময়মনসিংহ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ প্যাকেট গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২ হাতির সাথে মশার যুদ্ধ পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ ও শিক্ষকদের যৌথ উদ্যোগ: মৌদাম উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি আবারও বাড়লো তেলের দাম যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন নাজমুল আলম পটুয়াখালী লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ : সার্জিও গোর “মেট্রোরেল প্রকল্পে বিশাল ব্যয় বৃদ্ধি”: দুই নতুন প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ২ লাখ ১৪ হাজার কোটি টাকা জীবনসংগ্রামের স্বীকৃতি মিললেও থাকার ঘর নেই সুমীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলায় কংশ নদীতে পড়ে সাদিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর গত শনিবার (২৯ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া আক্তার পূর্বধলা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেন ও রোজিনা বেগম দম্পতির মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টা থেকে ২টার মধ্যে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির পূর্ব পাশে কংশ নদীর তীরে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতে দাদির অজান্তে শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়।

শিশুটিকে দেখতে না পেয়ে দাদি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালিয়েও গত শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাননি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়।গত শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া গ্রামের কংশ নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন নিকটাত্মীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ প্যাকেট গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬