ময়মনসিংহ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মাদ্রাসা ছাত্রীসহ আহত ৪ রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা প্রশাসক গোল্ডকাপ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন কৃত্রিম সংকট রোধে শেরপুরে সার গুদাম পরিদর্শনে জেলা প্রশাসক মানবিক ও নারী সংগঠন “চেষ্টা”-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু রাঙ্গামাটিতে সাইবার সেলের উদ্যোগে উদ্ধার ৬১ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—৭৪ বছর বয়সি বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী, তার নাতি পিয়াস (৮) এবং নাতনি পপি আক্তার (৬)। নিহত আবু সিদ্দিক ওই এলাকার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। এ সময় বৃদ্ধ আবু সিদ্দিক পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘক্ষণ উঠে আসেননি। একপর্যায়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে খুঁজতে গিয়ে পানিতে নেমে তারাও ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেন।

​স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোক করেছিলেন, যার কারণে তিনি আর উঠতে পারেননি। তাকে বাঁচাতে গিয়ে শিশু নাতি ও নাতনিও পানিতে ডুবে মারা যায়।
​শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।

​লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে জানিয়েছেন রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু

আপডেট সময় ১০:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬