ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে পৃথক দুটি ঘটনায় এক রাজমিস্ত্রি ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন ও কাজিরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাবলু রায়ের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। সুমন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং গত ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। ঘটনার দিন পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। সকালে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
​

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​অপরদিকে, ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক মধ্যবয়সী) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

​স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে কাজিরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬