ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পদ্মার ভাঙনে গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে নিঃস্ব তিনশ’ পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ভোটের সময় কত লোক আসে, হাতজোড় করে কত কথা বলে! আর আজ টানা ২০ দিন ধরে পানিতে বুড়ো-বাচ্চা নিয়ে ভেসে যাচ্ছি, কেউ একটা খোঁজ পর্যন্ত নিতে এল না! না খেয়ে আছি, রাতে ঘুমানোর জায়গা নাই, পুলাপানের কান্না সহ্য করতে পারি না—চোখ মুছতে মুছতে ক্ষোভ আর আকুতি মেশানো এভাবেই নিজের চরম দুর্ভাগ্যের কথা বলছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর এলাকার এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা।

​পদ্মা নদীর পানি টানা বৃদ্ধি ও প্রবল স্রোতে গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চর এলাকায় ভয়াবহ বন্যা এবং চরম নদীভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে চর রুবেলপাড়া, আলাতুলি ইউনিয়ন, মাঝচর, চার কোদালকাটি, আশারাদহ ও বগচরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের প্রায় তিনশ’ থেকে সাড়ে তিনশ’ পরিবার তাদের শেষ সম্বল বসতভিটা হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। এসব এলাকার অধিকাংশ ঘরবাড়ি ইতোমধ্যেই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

​যেসব ঘরবাড়ি এখনো কোনোমতে টিকে আছে, সেগুলোতেও থইথই করছে এক গলা পর্যন্ত পানি। পানিবন্দী পরিবারগুলোর প্রতিটি রাত কাটছে চরম আতঙ্কে। ভিটের এক হাঁটু পানির ওপর খাটের ওপর সন্তানদের নিয়ে জেগে বসে রাত পার করছেন মায়েরা। চারদিকে শুধু শিশুদের বুকফাটা আর্তনাদ আর ক্ষুধার তীব্র জ্বালা।
​মাথা গোঁজার ঠাঁইয়ের খোঁজে ঘাটমুখী মানুষ

ভিটেমাটি হারিয়ে প্রতিদিন শত শত মানুষ নিজেদের জীবনের শেষ সম্বলটুকু, আসবাবপত্র ও গবাদি পশু নিয়ে নৌকাযোগে গোদাগাড়ীর বিভিন্ন ঘাটে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছেন। বন্যার পানিতে ভেসে গেছে বহু পরিবারের একমাত্র সম্বল গবাদি পশু। যা-ও অবশিষ্ট রয়েছে, সেগুলোকে রাখার মতো শুকনো জায়গা বা গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। গত ২০ দিন ধরে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।

​বানভাসিদের আকুতি
আলাতুলি ইউনিয়নের সুলতানা বেগম (৪৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দুই শতকের বসতভিটাটা কাল নদীর পেটেই চইলা গেল। চারটা সন্তান নিয়ে খাটের ওপর সারারাত পানি ভাঙিয়া বসে ছিলাম। ছেলে-মেয়েরা ক্ষুধার জ্বালায় কাঁপছিল, আর চোখের সামনে আমার ঘরটা একেবারে ডুইবা গেল। ভোটের সময় তো নেতাগো পায়ের তলায় জায়গা মেলে না, আজ এক মুঠ মুড়ি দেওয়ার মতো কেউ নাই। আমরা ত্রাণ চাই না, শুধু একটু শুকনা মাথা গোঁজার ঠাঁই চাই।’

​চর রুবেলপাড়ার রহিম উদ্দিন (৫৮) জানান, ‘কৃষি কাজ আর দুইটা গরুই আছিল আমার একমাত্র সম্বল। বন্যায় গোখাদ্য সব ভাইসা গেছে, গরু দুটোকে বাঁচাইতে যাইয়া নিজেরাও না খাইয়া আছি। এক গলা পানিতে তিন দিন ধরে আসবাবপত্র সরাইতে সরাইতে বুক ভেঙে আসছে। জীবনের শেষ বয়সে এসে এভাবে খোলা আকাশের নিচে ছাগল-গরু নিয়ে ঘাট ঘেঁষে পড়ে থাকতে হবে কোনো দিন ভাবি নি।’
​

মাঝচরের আয়েশা খাতুন (৩০) বলেন, ‘ছোট বাচ্চাটার বয়স মাত্র আট মাস। দুই দিন ধরে বিশুদ্ধ পানির অভাবে যাওয়ার পানি খাওয়াইতে পারি নাই, পেটের অসুখে ভুগছে। রাতে নদীর যে গর্জন, মনে হয় এই বুঝি সব ভাসিয়ে নিয়ে গেল। প্রশাসন বা মেম্বার-চেয়ারম্যান কেউ একটা বার এসে দেখে গেল না আমরা বেঁচে আছি না মরে গেছি।’
​চার কোদালকাটির আব্দুল কুদ্দুস (৬২) আক্ষেপ করে বলেন, ‘পদ্মা আমাদের সব কেড়ে নিল। সাত পুরুষ ধরে চরে বাস করছি, কিন্তু এবারের মতো ভয়াবহ পরিস্থিতি আর দেখি নাই।

ঘাটে এসে নামছি ঠিকই, কিন্তু কোথায় যাব, কার কাছে দাঁড়াব—কিছুই জানি না। নিজের ভিটা হারাইয়া আজ ভিক্ষুকের মতো পরের জায়গায় পলিথিন টাঙাইয়া থাকতে হবে।’
​চরাঞ্চলের এই বানভাসি মানুষের এখন একটাই আকুল আবেদন—জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং মাথার ওপর একটি অস্থায়ী চালার ব্যবস্থা করা হোক। স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার কিংবা উপজেলা প্রশাসনের কেউ এখন পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজখবর নেননি বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চরবাসী।

​প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চরাঞ্চলের আশারাদহ এলাকায় নদীভাঙনের ফলে ঘরবাড়ি সরিয়ে আনা হচ্ছে এমন কোনো তথ্য তাঁর কাছে পৌঁছায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা ২০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছি। যদি পরবর্তীতে নদীভাঙন বৃদ্ধি পায়, সে ক্ষেত্রে প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

পদ্মার ভাঙনে গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে নিঃস্ব তিনশ’ পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

আপডেট সময় ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬