আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটক ব্যক্তিদের মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















